মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক সভা

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:০৮
ছাতকে ইউনিসেফ’র সহায়তায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এফআইভিডিবি’র উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম এমএনএইচআই’র কমিউনিটি সাপোর্ট সিস্টেম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এমএনএইচআই’র উপজেলা সমন্বয়ক কমিটির কো-চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও এফআইভিডিবি’র সুনামগঞ্জের প্রকল্প সমন্বয়ক নাছের আখঞ্জির পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা কদর মিয়া, কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ সামছুন নুর মানব, ডাঃ হারুন অর রশিদ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, এফআইভিডিবি’র এমএনএইচআই প্রকল্পের নেছার আহমদ, শিলি কনা রায়, কেনিলস্কর রূপা, কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি সাদ মিয়া, আবুল মহসিন প্রমুখ। সভায় উপজেলা মত্স্য কর্মকর্তা শরীফুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর মহিলা কাউন্সিলর হেমেরা বেগম, সুতপা দাস, মিলন রানী দাসসহ কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।