নীলফামারীর সৈয়দপুরে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য আলোচক ছিলেন ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির লোকাল কমিউনিটি লিডার নূর ইসলাম। ব্র্যাকের সৈয়দপুর এলাকা ব্যবস্থাপক (দাবি) ফরহান আহমেদ সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির নীলফামারীর স্টাফ ‘ল’ ইয়ার সত্যজিত্ কুমার ঘোষ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য নাজমা বেগম, কাজী মাওলানা আবুবক্কর সিদ্দিক, কাজী রোস্তম আলী, কাজী আজিজার রহমান, কাজী আফজালুল হক, এইচআরএলই সেবিকা তাহমিনা বেগম, পুরোহিত রনজিত্ চন্দ্র চক্রবর্তী, সুবিধাভোগী ফরহাদ জেরিন, সাংস্কৃতিক কর্মী বিনয় কুমার প্রমুখ।
