মোরেলগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৮:২৬
‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সম্প্রতি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মোরেলগঞ্জ এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।