দ্বীপ উন্নয়ন সংস্থা নোয়াখালীর হাতিয়া দ্বীপে কমিউনিটি রেডিও স্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ১০ জুন হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে রেডিও সাগরদ্বীপ শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দ্বীপ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রফিকুল আলম।
এতে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো:ওয়ালী উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহিদুর রহমান, পৌর মেয়র এ কে এম ইউছুপ আলী, বিএইচএন এর জাপান প্রতিনিধি আন্না, বাংলাদেশ প্রতিনিধি সঞ্জয় মজুমদার, বিএনএনআরসি প্রতিনিধি জাহিদুল হক ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ। দুর্যোগে ও দু:সময়ে জনগণের সক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটি রেডিও কার্যকর ভূমিকা রাখবে বলে উক্ত কর্মশালায় বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
বিএইচএন এসোসিয়েশন জাপানের সহযোগিতায় ও জাইকার অর্থায়নে হাতিয়া কমিউনিটি রেডিও কার্যক্রম বাস্তবায়ন করছে স্থানীয় দ্বীপ উন্নয়ন সংস্থা।
