বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’ এই শ্লোগানকে সামনে রেখে সমপ্রতি ময়মনসিংহের গৌরীপুরে সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কিল্লাতাজপুর গ্রামে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষ রোপণ, সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ধারাকান্দি গ্রাম সমিতি, কিল্লাতাজপুর পূর্ব গ্রাম সমিতি, ঝলমলা গ্রাম সমিতি ও কিল্লাতাজপুর পশ্চিম গ্রাম সমিতির আয়োজনে র্যালি শেষে আঃ হেলিম খানের সভাপতিত্বে কিল্লাতাজপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্যা রনি আক্তার দিলারা। বিশেষ অতিথি ছিলেন কিল্লাতাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা।
