সম্প্রতি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সাঁকো এডুকেশন ফাউন্ডেশন (এসইএফ)-এর উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর আর্থিক সহযোগিতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ (এ+) বৃত্তিপ্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান (মন্টু সিকদার)-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুর রউফ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৫নং কয়ারিয়া ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা নেছা, ৪৭নং বড়চর কয়ারিয়া টুকরাকান্দি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খানম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রত্যেক মেধাবী ছাত্র-ছাত্রীকে বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ইংরেজি টু বেঙ্গলী ডিকশনারী, প্রাইজবন্ড ও ড. মো. জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই প্রদান করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি
