স্বাস্থ্যপাতার আগামী শনিবারের সংখ্যা হবে সুস্থভাবে রোজা পালন নিয়ে

আপডেট : ২৮ জুন ২০১৩, ১৯:৩৩
শীঘ্রই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। প্রত্যেক ধর্মপ্রান মুসলমান এই পবিত্র রমজানে রোজা পালন করে থাকেন। অনেক রোজাদারগণ হূদরোগ, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন। চিকিত্সা ও স্বাস্থ্য সম্মত ইফতারী ও সেহরী আহারের পরামর্শ নিয়ে আমাদের স্বাস্থ্য পাতার আগামী ৬ই জুলাই শনিবার সংখ্যাটি রচিত হবে। প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক মবিন খান, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ ও পুষ্টিবিদগণ লিখবেন। এছাড়া পুরা রজমান জুড়ে প্রতি শনিবারের স্বাস্থ্য পাতায় থাকবে রোজার ওপর নানা স্বাস্থ্য বিষয়ক লেখা। চোখ রাখুন প্রতি শনিবারের স্বাস্থ্য পাতার ওপর।