এবার ডিসকোর পর ভারতনট্যমে আলিয়া

আপডেট : ২৮ জুন ২০১৩, ২০:২৫
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়েই বলিউডে আবির্ভাব হয় আলিয়া ভাটের। এই এক ছবিতে অভিনয় করেই ব্যাপক প্রশংসতি ও আলোচিত হয়ে উঠেন এই ভাট বংশধর। তার প্রথম ছবির ‘ডিসকো দিওয়ানে’ গানটিও উপমহাদেশে ব্যাপক জনপ্রিয় হয়। এবার এই ডিসকো গানের পর আলিয়াভাটকে দেখা যাবে একেবারেই ভারতীয় সংস্কৃতির নাচ ভারতনট্যমে। আলিয়া ভাট তার নতুন ছবি ‘টু স্টেটস’-এ এই ভারতনট্যম প্রদর্শন করবেন। তাই এরইমধ্যে ভারতনট্যম শেখার জন্য নিয়মিত সময় দিচ্ছেন তিনি। উল্লেখ্য, ‘টু স্টেট’ ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে ‘ইশাকজাদে’খ্যাত অর্জুন কাপুরের বিপরীতে। চেতন ভগতের নোবেল ‘দ্য স্টোরি অব মাই ম্যারেজ’-এর অনুকরণেই গড়ে উঠেছে ‘টু স্টেটস’ ছবির গল্প।