আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউট মহিলাদের ওজন বৃদ্ধির সঙ্গে স্তন ক্যান্সার, হূদরোগ ও ডায়াবেটিসের নিশ্চিত ঝুঁকি সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি ৭২ হাজার মহিলার ওপর দীর্ঘ গবেষণা চালিয়ে দেখেছে ২০ বছরের পর থেকে যে সব মহিলাদের ওজন বছরে ১ থেকে ২ পাউন্ড বাড়ে তাদের হূদরোগ, ডায়াবেটিস ও স্তন ক্যান্সারের ঝুঁকি সব চেয়ে বেশি। প্রতিষ্ঠানটি গবেষণায় দেখেছে যে সব মহিলাদের ওজন ৩০ পাউন্ড বেড়েছে তাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। গবেষণার সহযোগী মিস রেজিনা জেইগলার-এর মতে মহিলাদের ওজন বাড়ার সাথে সাথে এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটে। আর এই হরমোনের বৃদ্ধির ফলে মহিলাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যে সব মহিলাদের ওজন বাড়ে তাদের অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও বেশি। তাই মহিলাদের ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টি প্রথম থেকেই ভাবা উচিত।
লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
