রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:২৯
ফরহাদ জামিল ফুয়াদ মুক্তিযোদ্ধা ফরহাদ জামিল ফুয়াদ গত বৃহস্পতিবার দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ...রাজেউন)। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ২নং সেক্টরের অধীনে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর কমলাপুর জসিমউদ্দিন রোড এ জি বি কলোনী ও কমলাপুর মুক্তিযোদ্ধা সংসদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।