শোক সংবাদ

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৩০
মোঃ জমির উদ্দিন দৈনিক সংবাদের গফরগাঁও প্রতিনিধি হারুন অর রশিদের পিতা মোঃ জমির উদ্দিন (৭৫) গত বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার সকালে গফরগাঁও পৌর শহরের কলেজ রোডস্থ কবরস্থানে তার লাশ দাফন করা হয়।