চট্টগ্রামে সংগঠনের ব্যানার টানানোর সময় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েকজন যুবক ব্যানার টানিয়ে আন্দরকিল্লা মোড়ে জড়ো হচ্ছিল। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দু‘জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
