নগরীর কালিজিরা ব্রিজ এলাকা থেকে আল-আমিন নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী আমলকি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।
নিহত আল-আমিন নগরীর ইনফ্রা পলিটেকনিক্যাল কলেজের ৫ম সেমিস্টারের ছাত্র। সে ওই এলাকার নূরুল ইসলামের ছেলে। নিহতের বাবা নূরুল ইসলাম জানান, আল-আমিন মানসিক রোগী ছিলেন। মানসিক সমস্যার কারণেই সে আত্মহত্যা করতে পারে।
