সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৪০
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগ এ হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছে। আহত সৌরভ হাসান হিমেল ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সমপাদক এবং নির্মল পাল সাংগঠনিক সমপাদক। তারা দুইজনই কলেজের কমিপউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শাহপরান থানার ওসি জানান, গতকাল শুক্রবার নগরীর বালুচর এলাকায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, পরীক্ষায় অংশ নিতে রিকশায় করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন হিমেল ও নির্মল। এসময় বালুচর এলাকায় তাদের পথ আটকে তাদেরকে উপর্যুপরি কুপিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে ওসি জানান। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি লিটন জানান, শিবিরকর্মীরা তার নেতাদের উপর হামলা চালিয়েছে।