সৌরজগতের বাইরে যাবার স্বপ্ন বিজ্ঞানীদের

আপডেট : ২৮ জুন ২০১৩, ২২:৪৭
মহাকাশের রহস্য উন্মোচনের জন্য আমাদের সৌরজগতের বাইরে যাবার স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা। তবে সরাসরি মানুষ নয়, মহাকাশযানই যাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশযান ভয়েজার-১ আমাদের সৌরজগতের প্রান্তসীমায় রয়েছে। ঠিক কখন এটি সৌরজগতের বাইরে যেতে পারবে তা নির্দিষ্ট করে জানাতে না পারলেও গবেষক এড স্টোন বলেছেন, মহাকাশযানটি যে কোন সময় সৌরজগত্ পার হয়ে যেতে পারে, তবে কয়েক বছরও লাগতে পারে। আর এটি যখন ঘটবে তখন এটিই হবে মানুষের তৈরি কোন কোন কিছুর পৃথিবীর সৌরজগতের বাইরে যাবার ঘটনা। খবর বিবিসির। মহাকাশযান ভয়েজার-১ এখন পৃথিবী থেকে এক হাজার ৮৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ১৯৭৭ সালে এটি উেক্ষপন করা হয়। এর তথ্য পৃথিবীতে আসতে এখন ১৭ ঘণ্টা সময় লাগে।