বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও খ্যাতনামা চিকিত্সক মেজর (অবঃ) ডাঃ মোঃ রেজাউল হক সোস্যাল ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদের ২য় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘ ৪২ বছর পেশাদার চিকিত্সক হিসেবে দেশে ও সৌদি আরবে বিভিন্ন হাসপাতালে কাজ করেন। তিনি সৌদি আরব চাপ্টার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের তিনি একজন ম্যানেজিং ট্রাস্টি। -প্রেস বিজ্ঞপ্তি
