বিশেষ সম্মাননায় বেবী নাজনীন

আপডেট : ২৯ জুন ২০১৩, ২০:১৪
দীর্ঘ সফর শেষে দেশে ফিরলেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত শিল্পী বেবী নাজনীন। ইউরোপ ও আমেরিকায় এবারে সফরে একাধিক কনসার্টে অংশ নেওয়া ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত হয়েছেন। এ ছাড়া আমেরিকান কংগ্রেস ম্যান কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সম্প্রতি। উল্লেখ্য, দীর্ঘ সফর শেষে শিল্পী এবারে তার নতুন অ্যালবামের কাজে হাত দেবেন বলে জানা যায়। আগামী ঈদ উপলক্ষে এই অ্যালবামটি রিলিজের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বেশ কটি চলচ্চিত্রের প্লে-ব্যাকেও অংশ নিয়েছেন তিনি।