আপন বোনের চেয়েও বেশি

আপডেট : ২৯ জুন ২০১৩, ২০:১৫
কণ্ঠশিল্পী মিতালী মুখার্জীর সাথে আমি পরিচিত, মূলত তার শ্রোতা অনেক আগে থেকে। কিন্তু এরপর একটি অনুষ্ঠানের ভেতরে পরিচয় অতঃপর সম্পর্কের নিবিড়তা এমনভাবে এগিয়েছে। এখন সে সম্পর্কের বুনন নিজের আত্মার আত্মীয়ের চেয়েও যেন অধিক। প্রায় প্রতি সপ্তাহেই নানান সময় কথা হয়। কোথাও গেলে জানায়। বলে, তোমার জন্য কী আনব। এবারে গেল সপ্তাহে মুম্বাই থেকে ফেরার পথে আমাকে ফোন দিয়ে হঠাত্ বলল, ‘ঢাকায় আসছি আমি, বলো তোমার জন্য কী আনব?’ আমার ছেলে সেজানেরও খোঁজখবর নেয় নিয়মিত। ও আমার একেবারে আপন বোনের মতো। তাই প্রতিবার যে কাজেই ঢাকায় আসুক না কেন আমার বাড়িতে একদিন থাকবেই। সেই রাতে হয়তো দুই বোনের কোনো ঘুমই হয় না। সারারাত চলে আড্ডাবাজি। তেমনই এক আড্ডা চলল দুদিন আগে। আবারও আসবে ঢাকায় খুব শিগগিরই। আমার প্রিয় এই মানুষটার প্রতি সবসময়ের শুভ কামনা।