‘অমিয়সূধা’ অ্যালবামে গাইলেন কলকাতার সোমলতা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২০:১৫
কলকাতার সাম্প্রতিক সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সোমলতা আবারও গাইলেন বাংলাদেশি কোনো অ্যালবামে। এর আগে জুয়েল মোর্শেদের সাথে তিনি গেয়েছেন একটি। তানভীর তারেকের সুর সংগীতে একাধিক তারকা শিল্পীর অ্যালবাম ‘অমিয়সূধা’য় এই গানটি অন্তর্ভুক্ত হবে। ‘আকাশটাকে হাতের মুঠোয় আনতে পারি’ শিরোনামের এই গানটি রেকর্ড করা হয় কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। অমিয় সূধা অ্যালবামে আরও গান গেয়েছেন এলিটা, পড়শী, তৌসিফ, শহীদ, মানিক, তানভীর শাহীন, মালা, ইরিন জামান, লুত্ফর হাসান, জুয়েল মোর্শেদ, আনিসা, অপরিজিতাসহ এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। অ্যালবামের অধিকাংশ গান লিখেছেন জাহিদ আকবর। এ ছাড়া একটি গান লিখেছেন ইশতিয়াক আহমেদ।