তোমার গল্পে সবার ঈদ, লেখো গল্প হও নাট্যকার

লেখা পাঠানোর সময় শেষ হচ্ছে আজ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২০:১৮
ব্যাপক সাড়া পড়েছে গল্পকার বাছাইয়ের ইভেন্ট ফেয়ার অ্যান্ড লাভলী ‘তোমার গল্পে সবার ঈদ’-এ। সারাদেশ থেকে ইতিমধ্যেই জমা পড়েছে হাজার হাজার গল্প। আজ শেষ হচ্ছে গল্প পাঠানোর সময়সীমা। সারাদেশের লেখকদের পাঠানো গল্প থেকে নির্বাচিত সেরা ৫ গল্পে নির্মিত হবে ৫টি ঈদের নাটক। যা প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। এ ছাড়া নির্বাচিত সেরা ৫ গল্পকারের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে পুরষ্কার। গল্প পাঠানোর ঠিকানা- ‘তোমার গল্পে সবার ঈদ’, বৈশাখী টেলিভিশন, ৩২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। ই-মেইলেও গল্প পাঠানো যাবে- [email protected]। গল্প নির্বাচন প্রক্রিয়ায় বিচারক হিসেবে থাকছেন খ্যাতিমান সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।