বরিশালে ব্যবসায়ীকে আটক ও পরে গণবিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:১৮
নগরীর সাগরদী বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানকে আটকের পর ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে গতকাল শনিবার সকাল ১১ টায় ছেড়ে দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আব্দুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, তার ভাইকে শুক্রবার রাতে অহেতুক আটক করে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন। সকালে খবর পেয়ে বাজারের ব্যবসায়ীরা গতকাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। খবর পেয়ে কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী আব্দুর রহমানকে মুক্তির আশ্বাস দিলে এক ঘন্টা পর অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। বেলা ১২টায় আব্দুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, তার ভাইকে ছেড়ে দিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পক্ষকাল আগে হাবিবুর রহমানকে জামায়াত কর্মী সন্দেহে পুলিশ আটক করে ২৫ হাজার টাকা উেকাচ নিয়ে ছেড়ে দেয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় রাতেই ওসি শাখাওয়াত আটক করে থানায় নিয়ে বিএনপি বা জামায়াত বলে অভিযুক্ত করে মুক্তিপণ আদায় করে। তবে পুলিশ মুক্তিপণ দাবি বা উেকাচ আদায়ের কথা অস্বীকার করে জানায়, জামায়াত কর্মী সন্দেহে আব্দুর রহমানকে আটক করা হয়েছিল। অবশ্য তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই বলে স্বীকার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।