সৈয়দপুরের পেয়ারা জনপ্রিয়

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৪
পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। কাঁচা, পাকা পেয়ারা ছেলে-বুড়ো সবার মন আকৃষ্ট করে। পেয়ারার ফল অনেকটা বারো মাস পাওয়া যায়। পেয়ারাতে ‘পেকটিন’ বেশি আছে বলে জ্যাম, জেলি নানা ধরনের প্রক্রিয়াজাত খাবার তৈরি করা যায়। এ ফল পুষ্টিতে অত্যন্ত সমৃদ্ধ। এতে সব ধরনের ভিটামিন ও খনিজ পদার্থের পরিমাণ খুব বেশি। বাংলাদেশে নানা জাতের পেয়ারা ফল দেখা যায়। এগুলোর অধিকাংশ নিম্নমানের। ফলন কম, ফলের আকার ও স্বাদ ততটা ভালো নয়। গ্রামাঞ্চলে পেয়ারাকে কয়েক নামে ডাকে। কেউ ইবরি, কেউ গয়াম, সুপারি কেউ পেয়ারা। গত কয়েক বছর যাবত্ কাজী পেয়ারা নামে একটি বড় জাতের পেয়ারার বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। থাইল্যান্ড থেকে উন্নতজাতের এই পেয়ারার আমদানি করা হয়। এর একটি পেয়ারার ওজন প্রায় এক কেজি। তাই এ পেয়ারাকে কাজী পেয়ারা কেউবা আবার কেজি পেয়ারাও বলে থাকে।