কমলনগরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৯ জুন ২০১৩, ২১:৫৭
টানা বৃষ্টি ও মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট-ভবানীগঞ্জ সড়ক শুক্রবার বিকেলে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ওই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কমলনগর উপজেলা সদর হাজিরহাট থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার এ সড়কটির সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরনগর রাস্তার মাথার অংশ প্রায় এক মাস আগে ভাঙনের মুখে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের পর এ অঞ্চলের মানুষের যোগাযোগ অনেক সহজ হয়েছিল। এখন সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছি।