নিখোঁজ হওয়ার দিন পর ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা খালের চর থেকে হরিণপালা এলাকার জেলে রফিকুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে , গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিণপালা ও তুষখালী খালের মাঝামাঝি চর থেকে ভাণ্ডারিয়া পুলিশ ওই লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য: গত ২৪ জুন মোরেলগঞ্জের বলেশ্বর নদীতে ইলিশ ধরা নিয়ে মোরেলজঞ্জ ও ভাণ্ডারিয়ার দু’গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে নদীতে ডুবে নিঁখোজ হয় রফিকুল। রফিকুল হরিণপালা গ্রামের মৃত রহমান ফরাজীর ছেলে।
ভাণ্ডারিয়ায় মা সমাবেশ
শুক্রবার ভাণ্ডারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া হ্রাসের ব্যাপারে শিক্ষার্থীদের মায়েরা যে ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে সচেতনতা ও উদ্ভুদ্ধকরণের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারেক, খান মো. রুস্তুম আলি।
