চাকরির স্বাদ গ্রহণ করলেও বেতন ভাতার স্বাদ গ্রহণ করতে পারেননি চট্টগ্রামের মিরসরাইয়ের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১৮জন শিক্ষক-শিক্ষিকা। গত বছরের এপ্রিল মাসে চাকরিতে যোগদানের পর থেকে তারা অদ্যাবধি বেতন ভাতা পাননি বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৪টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮জন সহকারি শিক্ষিকা নিয়োগের পর থেকে মাসের বেতন ভাতা পাচ্ছেন না। মাসিক বেতন ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত শিক্ষিক-শিক্ষিকারা হলেন, উপজেলার পাতাকোট রেজি: প্রাথমিক বিদ্যালয়ের মনিকা রানি দাস, সালমা আক্তার, বানাতলী ছোবাহানীয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়ের রাশেদা হক, দেওখালী রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সুরাইয়া খান সুমী, চুনিমিঝির টেক রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সাবিনা ইয়াসমিন, রাইহানা আক্তার, হাজী বদিউল আলম রেজি: প্রাথমিক বিদ্যালয়ের ছন্দা দে, হাজী কামাল পাশা রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সাইফুল ইসলাম, তাছলিমা আক্তার, ফয়েজ উল্লাহ মাস্টার রেজি: প্রাথমিক বিদ্যালয়ের লিপি রানি নাথ, জাফরাবাদ রেজি: প্রাথমিক বিদ্যালয়ের রত্না রানি নাথ, শেখেরতালুক সুকুমারনাথ রেজি: প্রাথমিক বিদ্যালয়ের নাহিদা সুলতানা, ভূঁইয়ারহাট রেজি: প্রাথমিক বিদ্যালয়ের শিউলী নাজনীন, গাছবাড়ীয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়ের রহিমা আক্তার, মেহেদী নগর এরশাদ উল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের সুলতানা রাজিয়া, মধ্য মিঠানালা আলম রেজি: প্রাথমিক বিদ্যালয়ের গোলশান আরা বেগম, পশ্চিম খৈয়াছড়া এন.আই. রেজি: প্রাথমিক বিদ্যালয়ের রোকসানা আক্তার।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী বলেন, মাসিক বেতন উত্তোলন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূলত সংসার চলতো। কিন্তু একটানা ১২ মাস বেতন না পেয়ে শিক্ষকরা সংসারের খরচ মিটাতে পারছে না। অনেক শিক্ষক টাকা ধার নিয়ে সংসার চালাচ্ছেন।
