বন্দর নগরী বেনাপোলের বঙ্গপ্রান্তে আইসিপি বিজিবি ক্যাম্প অডিটরিয়ামে শুক্রবার দিন ব্যাপী ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা বিষয়ক চার্জ অফিসার পর্যায়ের এক সীমানা জরিপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যাপী এ বৈঠকে সীমানা পিলার পর্যবেক্ষণ,রিভার পিলার খুজে বের করে পানিতে সঠিক নিশানা দেয়া, আন্তর্জাতিক সীমানার আইন মেনে চলা সহ সীমানা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারী চার্জ অফিসার এবং সার্ভেয়ার গন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ গ্রহন করেন সরকারী সার্ভেয়ার এবং চার্জ অফিসার ফেরদৌস হোসেন, সার্ভেয়ার আবু শাহিন আজাদ,সার্ভেয়ার আশরাফুল হোসেন ও সার্ভেয়ার মাসুদুল ইসলাম,শার্শার সহকারী সেটেলমেন্ট অফিসার এসএম ফারুকুজ্জামান।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের চার্জ অফিসার সুরজিত চন্দ্র,সার্ভেয়ার বিশ্বনাথ চক্রবর্তী, সার্ভেয়ার সুদীপ্ত সরকার ও সার্ভেয়ার আক্তার হোসেন।
