যুক্তরাষ্ট্রে মামলা

এনার্জি ড্রিংক পানে মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২২:০০
যুক্তরাষ্ট্রে এনার্জি ড্রিংক পানে কম বয়সীদের মৃত্যুর ঘটনা বাড়ছে। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনও। এনার্জি ড্রিংক পানে হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী এলেক্স মরিস নামের এক তরুণের এমন অভিযোগ এনে গত মঙ্গলবার আদালতে মামলা করেছেন তার মা পলা মরিস। আলামেডা কাউন্টি সুপরিয়র কোর্টে দায়ের করা ল-স্যুটে তিনি অভিযোগ করেন এনার্জি ড্রিংকের প্রতি আসক্ত তার সন্তানের হার্ট এ্যাটাক হয়ে মৃত্যু হয়। মৃত্যুর পূর্বের রাতে সে দু’ক্যান এনার্জি ড্রিংক পান করে। সে বিগত তিন বছর ধরে আমেরিকান একটি বিখ্যাত কোম্পানির এনার্জি ড্রিংক পান করে আসছিল। গত বছর এনার্জি ড্রিংক পান করে এনাইস ফরনিয়ার নামের ১৪ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগে ম্যারিল্যান্ডে একই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়। এদিকে সানফ্রান্সিসকোর সিটি এটর্নি ডেনিস হেরেরা আদালতে এনার্জি ড্রিংক পানে শিশু-কিশোরদের মারত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এনে এনার্জি ড্রিংক কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ