টিকফা চুক্তি না হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে দর কষাকষির সুযোগ হারাবে এবং বাংলাদেশ বাণিজ্যক সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হবে। শনিবার সংসদে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এ কথা বলেন। নূরুল ইসলামের (বিএসসি) প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) স্বাক্ষরিত হলে প্রতি বছর অন্তত একবার বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
