বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে পাকুন্দিয়া উপজেলার চরপলাশ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার সুখিয়া গ্রামের আবদুল আজিজের মেয়ে। ঘটনায় ওই শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবরে লিখিত অভিযোগ দিলেও অভিযুক্ত বখাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রধান শিক্ষক। ফলে ওই শিক্ষার্থীর ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
