রবিবার
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ বাংলাদেশ: সকাল সাড়ে ১০টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় নেতা এ. এইচ এম কামরুজ্জামান-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
ঢাকা আহ্ছানিয়া মিশন: সকাল সাড়ে ১০টায় ব্রাক সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা।
স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট: সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময়।
