কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির (জেপি) আহবায়ক কমিটি গত শুক্রবার গঠন করা হয়েছে। এ উপলক্ষে জেপি কার্যালয়ে ইউনিয়ন জেপির যুগ্ম আহবায়ক মো. আবু গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি (জেপি) উপজেলা আহবায়ক মো. মোস্তাফিকুর রহমান সেন্টু, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. মামুন হাওলাদার। বক্তব্য রাখেন জেপি নেতা নেপাল চন্দ্র, মো. আইয়ুব আলী হাওলাদার, মো. আ. সালাম হাওলাদার প্রমুখ। সভায় মো. আইয়ুব আলী হাওলাদারকে আহবায়ক ও মো. আ. সালাম হাওলাদার, মো. সেলিম হাওলাদার, মো. জালাল আহম্মেদ, মো. মহসিন মুনশী, মো. জাফর আলীকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
