উখিয়া কুতুপালং অবৈধ রোহিঙ্গা বস্তিতে ২ রোহিঙ্গা মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার তাদের বস্তি ঘরে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। আন-রেজিস্টার্ড ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী রাকিব উল্লাহ সাংবাদিকদের জানান, অভাবের তাড়নায় বস্তির বাসিন্দা ই ব্লকের আয়েশা বেগম (৩৬) ও শফিকা বেগম (৩৫) উভয়ে ৩ সন্তানের জননী। শফিকা বেগমের স্বামী আব্দুল্লাহ একজন মানসিক রোগী ও আয়েশা বেগম বিধবা অবস্থায় মানবেতর দিনযাপন করলেও তাদের আয়ের পথ ছিল না বিধায় দীর্ঘদিন অভাব-অনটনে দুর্বিষহ জীবনযাপনের এক পর্যায়ে শুক্রবার তারা মারা যায় বলে বস্তির অধিকাংশ রোহিঙ্গা স্বীকার করেছে। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ফিরোজ সালাউদ্দিন বলেন, অবৈধ রোহিঙ্গা বস্তি তাদের নিয়ন্ত্রণে না হলেও ওই ২জন মহিলা কীভাবে মারা গেছে এ ব্যাপারে খোঁজখবর নেয়া হবে।
