মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আন্তঃজেলা মহিলা টেবিলটেনিসের বিভিন্ন বসয় ভিত্তিক টুর্নামেন্ট গতকাল ধানমন্ডি কমপ্লেক্সে শেষ হয়েছে। মহিলা দ্বৈতে বরগুনার লোপা ও রহিমা জুটি ৩-০ গেমে ফেনীর শারমনি ও নাহিমা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এককে ফেনীর শারমিন বরগুনার রহিমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। দলগত লড়াইয়ে বরগুনা জেলা ৩-১ গেমে ফেনী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) এসএম রেজাউল মোস্তফা কামাল।
