না’গঞ্জে বিএনপির আজকের হরতাল প্রত্যাহার

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:১৯
নারায়ণগঞ্জে বিএনপির ৯ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ রোববার সিদ্ধিরগঞ্জে ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করে নেয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্ব ঘোষিত এ কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে বলে শনিবার রাতে জানিয়েছেন নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। হেফাজতে ইসলামের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় একটি মামলায় বিএনপির ৯ নেতার জামিন না-মঞ্জুর করে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাদের কারাগারে পাঠায়। সেদিন জেলা বিএনপি রোববার সিদ্ধিরগঞ্জ এলাকায় আধাবেলা হরতালের ডাক দেয়।