শিবির কর্মীকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে যুবলীগের ১৫ কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে শিবিরকর্মী মেধাবী ছাত্র আবদুল আজিজকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগের ১৫ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত আজিজের মা খোদেজা বেগমের দায়েরকৃত অভিযোগটি থানা পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলায় উল্লেখ করা হয়, গত ২৪ জুন সন্ধ্যায় আলকরা ইউনিয়নের দক্ষিণ সোনাইছা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে আবদুল আজিজকে পূর্ব ডেকরার অহিদুর রহমানের ছেলে সালাউদ্দিনের নেতৃত্বে যুবলীগ কর্মীরা অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক কুলাসারের তাজুল ইসলামের ছেলে আলমের বাড়িতে নিয়ে মারধর করে। পরে থানা পুলিশের সহায়তায় আজিজকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।