শোক সংবাদ

আপডেট : ২৯ জুন ২০১৩, ২৩:২১
ডা. কে জামান ময়মনসিংহ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা, মোমেনশাহী এতিমখানা ও বি.এন.এস. অবৈতনিক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য ডা. কে জামান (৮৫) গতকাল ময়মনসিংহ শহরের ৭ মহারাজা রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শহরের গোলকিবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।