আজকের রাশিফল

আপডেট : ৩০ জুন ২০১৩, ১৯:৩৯
আজ ১৭ই আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:১ ও ২। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন:চুনী ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি:একটু চাপা ও রিজার্ভ। কিন্তু অনুভূতি অত্যন্ত প্রবণ, সংবেদনশীল ও বুদ্ধিমান। আপনার ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ প্রখর। পারিবারিক ও গোত্রের প্রতি আপনার আনুগত্য অনেকটা শর্তহীন। আপনার রাশির নেতিবাচক গুণাবলির চেয়ে ইতিবাচক গুণাবলির প্রভাব আপনার মধ্যে বেশি। ধর্ম ও নৈতিকতার অনুভূতিও আপনার মধ্যে প্রবল। পরিবেশ আপনার উপর দর্শনীয় ছাপ ফেলবে। নিজেকে লুকিয়ে রাখতে চাইলেও আপনার পরিচয়ের ব্যাপ্তি ঘটবে। জীবনে কিছু করার সুস্পষ্ট সম্ভাবনা আছে আপনার। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জর্জ সাঁদ, আবুল ফজল, সৈয়দ মুর্তজা আলী, দার্শনিক লিবনিজ, সাংবাদিক কে,জি, মোস্তফা, চিত্রশিল্পী হাসেম খান, সৈয়দ আবদুল হাদী, মনিরুজ্জামান রাজ, রিয়াজউদ্দিন বাদশা, সাদাত আলী আকন্দ, আজিজুর রহমান বুলি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ আজ কোন ধরনের সুযোগ পেতে পারেন। সিদ্ধান্তহীনতায় না ভুগলেই ভালো করবেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। ভাগ্যোন্নয়নে কারো সহযোগিতা পেতে পারেন। মিতব্যয়ী হবার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ বিলাসদ্রব্য কেনাবেচা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অকারণ ব্যয় পরিহার করুন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোন ঝুঁকি নিবেন না। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ মজুদদারী ব্যবসায় লাভবান হতে পারেন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। সরবরাহ ব্যবসায় সুফল পাবেন। ভাগ্যের ওপর নির্ভর করা ঠিক হবে। কর্ম প্রচেষ্টা দিয়ে অশুভকে জয় করার চেষ্টা করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে কাজে আসবে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। উদ্যম ও উত্সাহের সাথে সাফল্যকে নিশ্চিত করুন। সম্মান ও মর্যাদার যোগ আছে। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ দিনটি সামগ্রিকভাবে সম্ভাবনাময়। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। দরকারী কোন কাগজপত্র হারিয়ে যেতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাওনা টাকা আদায়ে চেষ্টা করুন। বাড়িতে কারো আচরণে মনে কষ্ট পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ পেশাজীবীদের জন্য দিনটি শুভ। আইনজীবী ও চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কোন ভালো খবর পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পাবলিসিটি ব্যবসায় সুফল পেতে পারেন। দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীদের কর্ম উন্নতির সম্ভাবনা আছে। এক্ষেত্রে কোন আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। খাদ্যশস্যের লাভবান হবার সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তে সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ মহিলাদের শরীর ভালো না থাকার সম্ভাবনাই বেশি। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিত্সকদের পরামর্শ নিন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মানসিক চাপে ভুগতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। চাকরিজীবীরা কোন ধরনের মানসিক চাপে ভুগবেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্তিযোগ আছে। চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। চাকরিস্থলে কোনো জটিলতা দেখা দিতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। কোনো কোনো দায়িত্ব না নিলেই ভালো করবেন। জিম্মাদার হয়ে অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।