যুক্তরাষ্ট্রের ৫০ শীর্ষ ধনীর তালিকায় ৫ নারী

আপডেট : ৩০ জুন ২০১৩, ১৯:৪৯
যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০ ধনীর মধ্যে ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন ৫ নারী। এদের প্রত্যেকেরই ১০ বিলিয়ন ডলারের চাইতে বেশি সম্পত্তি রয়েছে। ক্রিস্টি ওয়ালটার ৫৭ বছর বয়সের ক্রিস্টি ওয়ালটারের রয়েছে ২৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পত্তি। আমেরিকান ধনীদের সর্বোচ্চ স্থান দখলকারী এই মহিলা ফোর্বস তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। জিম ওয়ালটন যুক্তরাষ্ট্রের এই নারীর রয়েছে ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি। ফোর্বস তালিকায় অষ্টম স্থানে থাকা ৬৩ বছরের জিম আরভেস্ট ব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী। জ্যাকুলীন মার্স মার্স ইনকর্পোরেশনের নির্বাহী ৭২ বছর বয়স্ক জ্যাকুলীন মার্স। ওয়াশিংটন ডিসির এই প্রতিষ্ঠান খাদ্য, স্ন্যাক্স, পশুখাদ্য এবং পানীয় উত্পাদন করে। ১৭ বিলিয়ন ডলার পরিমাণ সম্পত্তির মালিক মার্স ফোর্বস তালিকার ১৬ নম্বর অবস্থানে রয়েছেন। আবিগেইল জনসন সেইভিং ব্যাংক লাইফ ইনসুরেন্স-এর সিইও আবিগেইল জনসনের সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার। ৫০ বছর বয়সী জনসনের ফোর্বস তালিকার অবস্থান ২৭। এনি কক্স চেম্বার্স এই মার্কিন বিলিওনিয়ারের সম্পত্তি আছে ১০ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। ৯২ বছর বয়সের এনি কক্স চেম্বার্স ফোর্বস তালিকায় দখল করেছেন ৩২ নম্বর অবস্থান।