এশিয়া ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আপডেট : ৩০ জুন ২০১৩, ২০:১৩
এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ইউসুফ আবদুল্লাহ হারুন ও মোহাম্মদ জামাল উল্লাহ কোম্পানির পরিচালনা পর্ষদের ৯৬তম সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। পুনঃনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন পূর্বে এফবিসিসিআইর সভাপতি ও সাইথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং ইনফ্রাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডসিএিল) ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টারের (আইআইএফসি) সাবেক পরিচালক। মোহম্মদ জামাল উল্লাহ চট্টগ্রামে অবস্থিত সিলভার ডাল মিলস, ইসফার অয়েল মিলস, বিসমিল্লাহ্ স্টোর ও সিলভার কোকোনাট অয়েল মিলস লিমিটেডের স্বত্বাধিকারী। -প্রেস বিজ্ঞপ্তি