ঈদে ‘উত্সবে মিলি সবে’

আপডেট : ৩০ জুন ২০১৩, ২০:১৪
ঈদের নাটক ‘উত্সবে মিলি সবে’র শুটিং সম্প্রতি শেষ হলো। প্রখ্যাত কথা সহিত্যিক আনিসুল হকের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন মাঈনুল হাসান খোকন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আবুল হায়াত, ডলি জহুর, সজল, মিমো ও শিশুশিল্পী মাহজাবিন হাসান অথৈ। উত্সবে মিলি সবে নাটকটি প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, ‘সাধারণত ঈদের নাটকে উত্সবের প্রাসঙ্গিকতা থাকে না। অনেকে পুরোনো আটকে পড়া নাটকগুলোই ঈদের নাটক হিসেবে প্রচারের জন্য তদবীর করেন। এই ধরনের কাজ আমি কখনোই করি না। বরাবরের মতো উত্সবকে প্রাধান্য দিয়েই ঈদের নাটকের জন্য আলাদা গল্পে নাটক নির্মাণ করে থাকি। এবারেও এর ব্যতিক্রম হয়নি। আশা করি প্রতিবারের মতো এবারেও দর্শকেরা আমার নাটকটি উপভোগ করবে।’