সালমান খানের সুপারহিট ছবি ‘দাবাঙ’-এর শুরুটাই হয় সোনাক্ষি সিনহাকে নিয়ে। আর সোনাক্ষির বলিউড ক্যারিয়ারও শুরু হয় ‘দাবাঙ’-এর মধ্য দিয়ে। ‘দাবাঙ’-এর দ্বিতীয় সিক্যুয়ালেও কাজ করেছেন সোনাক্ষি সিনহা। কিন্তু এবার শোনা যাচ্ছে ‘দাবাঙ থ্রি’তে থাকছেন না সোনাক্ষি সিনহা। জানা যায়, এরইমধ্যে শুরু হয়ে গেছে ‘দাবাঙ থ্রি’-এর প্রস্তুতি। এই প্রস্তুতি পর্বে সোনাক্ষিও উপস্থিত ছিলেন একাধিকবার। কিন্তু সোনাক্ষি বলেন, ‘অবশ্যই ‘দাবাঙ থ্রি’তো তৈরি হবে। কিন্তু তারা যেই গল্প নিয়ে এগোচ্ছে এবং আমার চরিত্রটি নিয়ে যেভাবে ভাবছে, এরকমটা হলে হয়তো আমাকে প্রিক্যুয়ালে দেখা যাবে না। যদি চরিত্রের প্রতি তারা গুরুত্ব না দেয় তাহলে রাজ্জু পাণ্ডে এখানেই শেষ।’
