এবার গানে ক্যামেরন ডায়েজ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২০:১৫
‘নাইট অ্যান্ড ডে’খ্যাত হলিউডি অভিনেত্রী ক্যামরন ডায়েজ এবার অভিনয় করবেন মিউজিক্যাল গল্পের ছবি ‘অ্যানি’র রিমেকে। মিউজিক্যাল চলচ্চিত্র হওয়ায় একাধিক গান থাকছে এতে। আর একটি গানে কণ্ঠ দিবেন ক্যামেরন ডায়েজ। এটিই হবে ক্যামরন ডায়েজের প্রথম কোনো গানে কণ্ঠ দেওয়া। ক্যামেরন এই ছবিতে একটি অনাথ আশ্রমের প্রধান মিস হ্যানিগ্যান চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, ক্যামেরন ডায়েজের পূর্বে এই চরিত্রে অভিনয়ের জন্য আরেক জনপ্রিয় হলিউডি তারকা সান্ড্রা বুলককে। কিন্তু চরিত্রটি খুবই কষ্টকর হওয়ায় সান্ড্রা বুলক প্রস্তাবটি ফিরিয়ে দেন। অন্যদিকে, চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আগ্রহী এমনটা জানিয়েই ডায়েজ কাজটি হাতে নেন।