আগামী ৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২’। বাংলাদেশ ফিল্ম ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক ও এনটিভি। এ উপলক্ষে আজ এনটিভি কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।