বলিউড বাদশাহ অমিতাভ বচ্চন এবার একটি ডকুমেন্টারিতে কণ্ঠ দিবেন। এর আগে বিভিন্ন চলচ্চিত্রে এবং গানে কণ্ঠ দিলেও ডকুমেন্টারিতে এবারই প্রথম তিনি কণ্ঠ দিচ্ছেন। পরিবেশ সুরক্ষা বিষয়ক এই ডকুমেন্টারিটির নাম ‘ইকোলোজি দ্যাট সাসটেইনস দ্য টাইগার’। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই ডকুমেন্টারিতে অমিতাভ বচ্চন সাধারণ মানুষের সাথে পরিবেশ রক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর কথা বলবেন। পাশাপাশি ‘রিটার্ন অব টাইগার’ ডকুমেন্টারিতেও কণ্ঠ দিবেন অমিতাভ বচ্চন।
