কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে জিদনী (২) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটেছে।
শিশুর পিতা আনোয়ার হোসেন জানান, বাথরুমে ২৫ লিটারের বালতিতে পানি ভরা ছিলো। ঘরে সবার অগোচরে জিদনী বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। ঘরের মধ্যে জিদনীর সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকে।
এক পর্যায় বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তাৎক্ষণিক জিদনীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিদনীকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে গত দুই দিনে পানিতে ডুবে কলাপাড়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ কেন্দুয়ায় নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
গত শনিবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা ও শাহানাজ নামের দুই শিশুর মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু

