চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছরের দুই জন্মান্ধ যমজ হাসান ও হোসাঈন মাত্র এক মাসে হাফেজে কোরআন হয়েছে। তারা ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামের আলমগীর হোসেনের পুত্র। তারা কথা শেখার পর থেকেই পবিত্র কোরআন তেলাওয়াত কান পেতে শুনতো। কোরআন অনুরাগী সহোদরদের নেয়া হয় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ নজরুল ইসলামের কাছে। তিনি কোরআন পড়ে শুনিয়ে শিশু দুটিকে মাত্র এক মাসেই হাফেজ বানিয়ে ফেলেছেন। শিশু হাফেজ সহোদরের কণ্ঠে তেলাওয়াত শুনে এলাকাবাসী মুগ্ধ হয়েছে। তারা এখন বিভিন্ন মাহফিলের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছেন।
এ ব্যাপারে হাফেজ নজরুল ইসলাম বলেন, মহান আল্লাহর ঐশীবাণী পবিত্র কোরআন। আল্লাহর বিশেষ রহমত ছাড়া এতো অল্প সময়ে হাফেজ হওয়া সম্ভব নয়।
