গৌরিপুরে বিজয়ী ষাঁড় মালিকের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২২
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনাকান্দি গ্রামে শনিবার সকালে ষাঁড়ের লড়াইয়ে বাজিতে ৫২ হাজার টাকা বিজয়ী ষাঁড় মালিক হিটস্ট্রোকে মারা যায়। জানা গেছে, ওইদিন অনুষ্ঠিত ষাড়ের লড়াইয়ে একই ইউনিয়নের কাশীচরন গ্রামের আব্দুল হেকিমের ষাঁড় বিজয়ী হলে সে ৫২ হাজার টাকা বাজি জিতে। লড়াই শেষে আব্দুল হেকিম বিজয়ী ষাঁড় নিয়ে শোভাযাত্রা করে বাড়ি ফিরছিল। এ সময় পথের মাঝে হূদরোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে।