ঠাকুরগাঁওয়ে বৃক্ষ মেলা শুরু

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২৩
ঠাকুরগাঁওয়ে বৃক্ষ রোপণ অভিযান ও ১০দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন প্রমুখ।