ফটিকছড়িতে ২৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট : ৩০ জুন ২০১৩, ২১:২৩
ফটিকছড়িতে ২৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন অত্যধিক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যে কোন সময় এসব ভবনের যে কোনটি ধসে পড়ে ব্যাপক প্রাণহানির আশংকা করছেন স্থানীয় জনগণ ও এসব বিদ্যালয়ের শিক্ষক। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হচ্ছে: জুজখোলা প্রাথমিক বিদ্যালয়, উত্তর সুন্দরপুর এ,গনি প্রাথমিক বিদ্যালয়, নানুপুর গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুরুং কে এম টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালঘাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্তপুর গোলদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইন্দং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নিশ্চিতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোসাংগিরি আরবানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর আলিমুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম সোয়াগেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাঙ্গামাটিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, শ্বেতকুয়াপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, বারমাসিয়া তালুকদারপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, বরইতলি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়,পূর্ব ফটিকছড়ি ফাজিলিয়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, মধ্য জাহানপুর আব্দুল হাই রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম শোভনছড়ি জেএমসি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নাছিরউদ্দিন এসব বিদ্যালয়ের তালিকা করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে বলে জানান।