বিচারপতি মোঃ আশরাফুল কামাল বলেছেন, লাইব্রেরী করা বই পড়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরী খুবই প্রয়োজন। সবাই যদি যার যার গ্রামে কিছু করে তা হলে দেশ উন্নত হয়।
তিনি শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্বোধনকালে এক পাঠক সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, বই পড়লে মানুষ আলোকিত হয়।
বিচারপতি এবিএম আলতাফ হোসেন বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে পাঠাগার বিরল। প্রত্যক মানুষকেই গ্রামের জন্য কিছু করতে হবে। কারন গ্রাম হল রুট। অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আপনাদের প্রাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগালে আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাষ্ট এর উদোগ সফল হবে। পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আকছির এম চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক শওকত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, এডভোকেট কাজী মাসুদ আহমেদ ও শাহাজাদা খাদেম।
